ঝিনাইদহে সদর উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইলে করে ছাগল চুরির পর এবার পালসার মোটরসাইকেলে করে এসে দুটি রাজহাঁস চুরি করে নিয়ে গেছে দুই যুবক।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ফকিরাবাদ আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
হাঁস দুটির বাজারমূল্য প্রায় ৪ হাজার টাকা জানিয়ে ভুক্তভোগী ইজিবাইক চালক রবিউল ইসলাম বলেন, আমি ও আমার স্ত্রী বাজার করতে শহরে গেলে একটি পালসার মোটরসাইকেলে দুই যুবক আবাসন এলাকায় আসে। তারা আমার দুটি রাজহাঁস চুরি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি পরিতাপের। এ নিয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ




