পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালালেন আসামি

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৪:০২ পিএম


পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাফসহ পালালেন আসামি
কবির আহম্মদ চৌধুরী। ছবি: আরটিভি

ফেনীর ফুলগাজীর আমজাদহাটে কবির আহম্মদ চৌধুরী নামে সাবেক এক বিএনপি নেতা পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়েছেন। এ সময় তার স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ফুলগাজীর আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম।

আহত পুলিশ সদস্যরা হলেন- ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক রাফিদ, সহকারী উপপরিদর্শক দিদার ও কনস্টেবল সুমন।

বিজ্ঞাপন

জানা যায়, কবির আহম্মদ চৌধুরী নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। 

পুলিশ জানায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় কবির আহম্মদ হাতকড়াসহ পালিয়ে যান। ঘটনাস্থলে তার সহযোগী রাকিবসহ স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। 

বিজ্ঞাপন

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. নজরুল ইসলাম বলেন, ‘আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হাতকড়াসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে গত বছরের ৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তখন তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission