সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৫:২৬ পিএম


সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামিম নামে মারা গেছে এক স্কুলশিক্ষার্থী। 

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত রাইয়ান নূর শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে এবং কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আবু সামিমের বড় ভাই ফাইয়ান নূর আবু রামিম জানান, সকালে বন্ধুরা মিলে ফুটবল খেলতে সৈকতে যায়। খেলার পর সবাই মিলে সাগরে গোসল করতে নামে। এ সময় ডুবে যায় রাইয়ান নূর আবু সামিম। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন মাছের পোনা আহরণকারী এগিয়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈকতের সি-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, সৈকতের শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষেধ রয়েছে। এ ছাড়া এই পয়েন্টে লাইফ গার্ডের সদস্যরা থাকে না।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, এমন ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক। বার বার নিষেধ করার পরও লোকজন তাদের মনমতো স্থানে সাগরে নেমে যাচ্ছে।

আরটিভি/এএএ  -টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission