ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাঁস ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯:৫৪ এএম
নিহত আজগর হোসেন শুভ্র। ছবি: সংগৃহীত

গাজীপুরে হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজগর হোসেন শুভ্র (২২) উত্তরা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের খালার বাড়িতে থাকা একটি রাজহাঁসের বাচ্চা ধরতে পুকুরে নামেন শুভ্র। প্রায় ১৫ ফুট গভীর ওই পুকুরে সাঁতরে হাঁসটি ধরার চেষ্টা করার সময় হঠাৎ তিনি পানির নিচে তলিয়ে যান।

এ সময় তাকে ডুবে যেতে দেখে পুকুরপাড়ে থাকা লোকজন চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা পুকুরে নেমে প্রায় ১৫ থেকে ২০ মিনিট খোঁজাখুঁজির পর শুভ্রকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন

এরপর দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যোবায়ের হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যুর একটি ঘটনা পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জোর দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে। তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমরা সেই বরাদ্দকে কাজে লাগাতে চাই বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে চার বছর ধরে নিখোঁজ রয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি গ্রামের রওশন আরা (৬০)।
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
শ্রেণিকক্ষ আছে, শিক্ষক-কর্মচারী আছেন, নেই শুধু শিক্ষার্থী। মাঠজুড়ে হাঁটুসমান ঘাস, শ্রেণিকক্ষগুলো প্রায় ফাঁকা। অথচ কাগজে-কলমে শিক্ষার্থী ১৫৭ জন। এর মধ্যে উপবৃত্তি পাচ্ছে ৯৬ জন। বাস্তব চিত্র আরও বিস্ময়কর-সরেজমিনে সব শ্রেণি মিলিয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র ছয়জন। অথচ এ প্রতিষ্ঠানে ২১ শিক্ষক-কর্মচারী প্রতিমাসে বেতন উত্তোলন করছেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার নিজাই খামার বালিকা দাখিল মাদরাসায় প্রায় এক দশক ধরে চলছে এমন অনিয়ম।
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু
৭ বছরে ডেঙ্গুতে মৃত্যু তিন হাজার, আক্রান্ত প্রায় ৮ লাখ
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু