এনসিপির পদযাত্রা কর্মসূচি চলবে: নাহিদ

আরটিভি নিউজ

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১০:০৮ পিএম


এনসিপির পদযাত্রা কর্মসূচি চলবে: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাবো। স্থগিত করা মাদারীপুর এবং শরিয়তপুরের সমাবেশ এরই মধ্যে করে ফেলা হবে। 

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, এনসিপি এবং গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে। এতে দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে, আওয়ামী লীগের যে একটা মুজিববাদী সন্ত্রাসী, তারা যে জঙ্গি বাহিনীতে রূপান্তরিত হয়েছে, তারা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া বিশ্বাস করে না। আজকে তা আবার প্রমাণিত হলো। 

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে ওঠেছে। এছাড়া, সারাদেশে যাদের নামে মামলা রয়েছে (ছাত্রলীগ, যুবলীগ) তাদের সবাই গোপালগঞ্জে আত্মগোপনে আছেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল কোনো প্রোগ্রাম করতে পারবে না, আজকে সমাবেশের মধ্যে দিয়ে জাতীয় নাগরিক পার্টি সে ধারণা পাল্টে দিয়েছে বলে দাবি করেন এই নেতা।

এর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission