ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পাবনায় দিনে-দুপুরে ১২ লাখ টাকার গহনা চুরি, ব্যবসায়ী মহলে আতঙ্ক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে দিনে দুপুরে একটি দোকানের তালা ভেঙে ১২ লাখ টাকার বেশি সোনা-রুপার গহনা চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় ব্যস্ততম এলাকায় চুরির বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহলে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, সোমবার (৪ মে) বেলা ৩টার দিকে চাটমোহর পৌর সদরের মির্জা মার্কেট এলাকার তামিম জুয়েলার্সে তালা ভেঙে সাড়ে চার ভরি স্বর্ণ এবং রুপার অলংকার চুরি করে নিয়ে যায় ৬ সদস্যের একটি চোরের দল। ওই সময় জুয়েলার্সের মালিক তৌহিদুল ইসলামসহ অন্যরা দুপুরের খাবার খেতে বাইরে ছিলেন।

তামিম জুয়েলার্সের মালিক তৌহিদুল বলেন, আমি একটু খাওয়ার জন্য বাইরে গেছিলাম। ১০ মিনিট পর দোকানে এসে দেখি আমার দোকানের তালা ভাঙা, সিন্দুক ভাঙা। চোরেরা আমার দোকানে থাকা ১২ লাখ টাকার সোনা এবং রুপা চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে ৬ সদস্যের একটি দল এই চুরির সঙ্গে জড়িত রয়েছে। আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় নাম প্রকাশ না করা শর্তে অনেকে জানান, এই চুরির ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে।

এর আগে ২০১৩ সালে ২৭ রমজান ইফতারের আগ মুহূর্তে পৌর সদরের দোলবেদীতলার সন্দ্বীপ জুয়েলার্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাতদল অস্ত্রের মুখে আনুমানিক ৬০/৭০ ভরি স্বর্ণালংকার লুট করে মাইক্রোবাসযোগে পালিয়ে যায়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার