৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবিগঞ্জ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৯:৫৭ পিএম


হবিগঞ্জে ৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আগুন লেগেছে। ফলে প্রায় ৭ ঘণ্টা ধরে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় হঠাৎ জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন থেকেই একাধিকবার ওই উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। এরপর সন্ধ্যায় হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে উপকেন্দ্রটিতে আগুন ধরে যায়।

শাহজীবাজার সাব স্টেশনের ট্রান্সমিটারে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রকৌশলী আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

তিনি জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রাথমিকভাবে ট্রান্সফরমারে ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। মেরামতের কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission