বিমান দুর্ঘটনায় নিহত রজনীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ 

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০৪:০৬ পিএম


বিমান দুর্ঘটনায় নিহত রজনীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
ছবি: আরটিভি

রাজধানীর মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত কুষ্টিয়ার দৌলতপুরের গৃহবধূ ও অভিভাবক রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমানবাহিনী।

শুক্রবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে পৌঁছান বিমানবাহিনীর কর্মকর্তারা। প্রথমে তারা নিহত রজনীর ছেলে রোহান ইসলাম, মেয়ে ঝুমঝুম ইসলাম, স্বামী জহুরুল ইসলাম ও বাবা আব্দুল হামিদসহ আত্মীয় স্বজনদের শান্তনা দেন। কুশল বিনিময় করেন।

জুম্মার নামাজের পর দুপুর ২টার দিকে উপজেলার সাদিপুর গ্রামের কবরস্থানে চির নিদ্রায় শায়িত রজনীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে বিমানবাহিনীর বিশেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে সুরা ফাতেহা পাঠ এবং দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনীর উইং কমান্ডার কামরুল হাসান বারী উইং কমান্ডার মোনালিসা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, দৌলত থানার ওসি সোলায়মান শেখ সহ মরহুমের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission