বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সুবেদার মো. মুনসুর হেলাল মারা গেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০১ মে) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মুনসুর হেলালের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামে।
মৃত্যুকালে তিনি তিন সন্তান রেখে গেছেন। তার বড় ছেলে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাহাবুব হেলাল, মেজ ছেলে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. জিকিরিয়া হেলাল ও ছোট ছেলে গ্রিন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. মাজহারুল হেলাল।
শুক্রবার(১মে) জুমার নামাজের পর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে তাকে গাবতলী কবরস্থানে দাফন করা হয়।
পরিবার সূত্র জানা যায়, বেশকিছুদিন থেকে তিনি হৃদরোগ ও কিডনি জটিলতায় আক্রান্ত ছিলেন। মুনসুর হেলালের পরিবারের সদস্যরা তার বিদেহী আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
আরটিভি/এসকে




