কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০৭:৪৯ পিএম


কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির
ছবি: আরটিভি

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী এসএসসি, দাখিল ও সমমানের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

বিজ্ঞাপন

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।

এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবাশ্বের আলীর সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক সিফাত আলম।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ শাহজালাল সবুজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ অন্যান্যরা। 

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission