নেত্রকোণায় এনসিপি নেতাকে বেধড়ক পিটুনি

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ , ০৮:১৬ পিএম


নেত্রকোণায় এনসিপি নেতাকে বেধড়ক পিটুনি
ছবি : সংগৃহীত

জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সমন্বয় কমিটির সদস্য মেহেদী হাসান (১৯) ও তার পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আহত মেহেদী হাসান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় মামলা করেছেন।

মেহেদী হাসানের বাড়ি উপজেলার কৈলাটী ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামে।

বিজ্ঞাপন

মামলায় উল্লেখ করা হয়, বুধবার দুপুরে মেহেদীর বাবা মো. মানিক মিয়া (৬৩) ও আজগড়া গ্রামের মনির মিয়ার (২৮) মধ্যে ধান ক্ষেতের আইল নিয়ে কথা-কাটাকাটি হয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। কিছুক্ষণ পর মনির মিয়াসহ ৭-৮ জনের একটি দল মেহেদী হাসান, তার বাবা মো. মানিক মিয়া ও বড় ভাই মো. আকাশ মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে মেহেদীর অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission