ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম
প্রতীকী ছবি

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের সিরাজনগর এলাকায় সিএনজিচালিত রিকশা (অটোরিকশা) ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি মাইক্রোবাসের সঙ্গে শ্রীমঙ্গল থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় আরও চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান। আহত একজনকে সিলেট ও দুজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

নিহতদের একজন আব্দুল হান্নান। তিনি শ্রীমঙ্গলের জানাউরা এলাকার বাসিন্দা। অপর একজন রুহুল আমীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অভিমান করে বাড়ি ছাড়েন মারুফ, একদিন পর পুকুরপাড়ে মিলল মরদেহ
নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার একদিন পর পুকুরপাড় থেকে মো. মারুফ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অভিমান করে বাড়ি ছাড়েন মারুফ, একদিন পর পুকুরপাড়ে মিলল মরদেহ
হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা
দিনাজপুরের সীমান্তঘেঁষা হাকিমপুর হিলি উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে কাঁচামরিচের চাষাবাদ। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ, সহজ পরিচর্যা এবং বাজারে ভালো দাম পাওয়ার কারণে কাঁচামরিচ চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে এবার মরিচের ফলনও হয়েছে চমৎকার। কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি বাজারে চড়া দাম পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার মরিচ চাষিরা।
হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা
রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ কলমাকান্দা নির্বাচন অফিস
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আবারও দুই রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। 
রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ কলমাকান্দা নির্বাচন অফিস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ
আরও পড়ুন
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার