ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে কঠোর অবস্থানে মসিক

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: আরটিভি

অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত স্থাপনা অপসারণে এবার আরও কঠোর অবস্থানে গেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর অবৈধ অংশ অপসারণে সংশ্লিষ্ট ভবনগুলোর সামনে নোটিশ টাঙিয়ে দিয়েছে সংস্থাটি।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আগে একাধিকবার নোটিশ দিয়ে অবৈধ নির্মাণ অপসারণ এবং পার্কিংয়ের স্থান বাণিজ্যিকভাবে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট ভবন মালিকরা নির্দেশনা অমান্য করায় এবার সরাসরি ভবনের সামনে নোটিশ টাঙানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০১৪ সালে তৎকালীন ময়মনসিংহ পৌরসভা থেকে বেইজমেন্টসহ ১১ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায়, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে পার্কিংয়ের জায়গায় মার্কেট নির্মাণ করে তা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হচ্ছে, যা অনুমোদিত নকশার পরিপন্থি।

এছাড়া নগরীর একটি গুরুত্বপূর্ণ খালের উপর অবৈধভাবে নির্মিত বেসরকারি ইউনিয়ন হাসপাতালের অংশ খালের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ উঠেছে।

মসিক প্রশাসক রোকন উজ্জামান সরকার বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নোটিশের পরও যদি নির্দেশনা না মানা হয়, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

জানা গেছে, ইউনিয়ন হাসপাতালসহ গার্ডেন সিটি ও ইউনাইটেড গার্ডেন বিল্ডার্সের দুটি ভবনসহ মোট চারটি স্থাপনার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস জানান, এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা উপেক্ষা করে। তাই প্রশাসকের নির্দেশে এবার সরাসরি নোটিশ টাঙানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, সার চোরাচালান, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি ট্রাকে ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে থাকা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। 
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আরও পড়ুন
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা