নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ , ০৩:১৫ পিএম


নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ছবি: আরটিভি

নওগাঁয় গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্যারী মোহন সাধারণ গ্রন্থাগার কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—আখতারুল ইসলাম (সহসভাপতি, নওগাঁ জেলা), মেহেদী হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. কাফি (সহসভাপতি), আবু রাহাত চৌধুরী (সহসভাপতি), নুরুজ্জামান শেখ (যুগ্ম সাধারণ সম্পাদক), আরিফুল ইসলাম আরিফ (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক) ও সেলিম রেজা (যুগ্ম সাধারণ সম্পাদক)। তাদের সঙ্গে জেলার ১১টি উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সম্মিলিতভাবে পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন এবাদুল ইসলাম (সহসভাপতি, নওগাঁ জেলা গণঅধিকার পরিষদ), আবু রায়হান (সহসাংগঠনিক সম্পাদক ও ধামইরহাট উপজেলা সদস্য সচিব) এবং শাকিব খান (সভাপতি, ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখা)।

পদত্যাগের কারণ হিসেবে তারা জানান, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে তারা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণ অবমূল্যায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

মতামতের কোনো মূল্য নেই, ওপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জেলা পর্যায়ে ভোট উপেক্ষা করে ‘পকেট কমিটি’ ঘোষণা করা হয়েছে। যুব অধিকার পরিষদের মাধ্যমে মূল সংগঠন নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে। কর্মসূচি পালনে কেন্দ্রীয় নেতাদের আনতে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করতে চাপ দেওয়া হয়। নতুন ধারার রাজনীতির পরিবর্তে সংগঠন এখন পুরনো ধ্যানধারণা ও আচরণে চলছে। রাজশাহী বিভাগের কয়েকজন নেতার স্বেচ্ছাচারী আচরণ কেন্দ্র থেকে প্রশ্রয় পাচ্ছে। নেতাকর্মীদের সঙ্গে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক আচরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আমরা রাজনীতিকে দেখি জনসেবা ও আদর্শ বাস্তবায়নের হাতিয়ার হিসেবে। কিন্তু গণঅধিকার পরিষদ তার মূল উদ্দেশ্য থেকে সরে এসেছে। আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এই সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

নেতাকর্মীদের দাবি, নওগাঁ জেলা গণঅধিকার পরিষদসহ যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের প্রায় ৮০ শতাংশ নেতাকর্মী তাদের সঙ্গে একযোগে পদত্যাগ করেছেন।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission