ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

উন্নয়ন কর্মকাণ্ডে গাফিলতি বরদাস্ত করা হবে না: এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:০১ পিএম
ছবি: আরটিভি

জেলা পরিষদকে আরও গণমুখী ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগের কথা জানিয়ে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। কোনো অনিয়ম বা নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ত্রিশাল উপজেলা এলাকায় জেলা পরিষদের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে ছিল নজরুল ডাক বাংলো ও নজরুল মঞ্চ সংস্কার কাজসহ আরও কয়েকটি চলমান প্রকল্প।

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়মতো কাজ শেষ করা এবং কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন।

আরও পড়ুন

পরে নজরুল অডিটোরিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রিশাল উপজেলা পর্যায়ের জেলা পরিষদের বাস্তবায়নাধীন ৪১টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রিন্স।

তিনি বলেন, জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দু হিসেবে জেলা পরিষদকে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে জেলা পরিষদকে আরও কার্যকর ও গণমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং কাজের মান টেকসই রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, জেলা ও উপজেলা পরিষদের কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা এইচএম হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরও পড়ুন
ময়মনসিংহে যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা
ঢালাইয়ের পরদিনই উঠে যাচ্ছে পিচ, সড়কে অনিয়মের অভিযোগ
স্লুইসগেটে ভাসমান ড্রামে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ময়মনসিংহে ৩ উন্নয়ন কাজের উদ্বোধন