ঐক্যের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:১৩ পিএম


ঐক্যের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: এ্যানি
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখব তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই ঐক্যের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচনের দিকে। এই সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে ঘরে ঘরে যাব। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে। জেনারেশনের কাছে পৌঁছতে হবে। বিশেষ করে আমাদের মা-বোন যারা বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে, সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেটসহ ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে আমরা এই দলকে একত্রিত করব, একত্রিত রাখব।

তিনি আরও বলেন, আজকে সবাই একমঞ্চে। আমরা একমঞ্চে মিলিত হয়েছি। রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছি। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই। কোনো মতভেদ নাই। সুদৃঢ় ঐক্যের জায়গায় জেলা বিএনপির নেতৃত্বে রামগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি এবং সব অঙ্গসংগঠনের নেতারা আজ আমরা এক ছায়াতলে। একটা ছাতার নিচে, একটি মঞ্চে প্রধান অতিথির উপস্থিতিতে এক এবং ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়েছি। 

রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম ও প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী প্রমুখ। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission