ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জুমার নামাজ পড়িয়ে ফিরছিলেন মাদরাসা শিক্ষক, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাম্প ট্রাকের ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম মো. আমিরুল ইসলাম ফারুকী (৪৭)। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মো. জাফর আহমদ ফারুকীর ছেলে। তিনি ওই এলাকার রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি উপজেলার চিনকি আস্তানা এলাকায় একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন। আজ তিনি ওই মসজিদে জুমার নামাজ পড়িয়ে ফিরছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে মোটরসাইকেলে মিরসরাই উপজেলা সদরে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। পথে একটি ডাম্প ট্রাক তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। পরে তিনি সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা তার লাশ উদ্ধার করে।

নিহত আমিরুল ইসলামের ছোট ভাই রাশেদুল ইসলাম ফারুকী বলেন, আমার বড় ভাই বাবার প্রতিষ্ঠিত মাদরাসায় পড়ানোর পাশাপাশি একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন। শুক্রবার জুমার নামাজ পড়ানোর পর তিনি মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক আমার ভাইয়ের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। বড় ভাই আমিরুল ইসলামের স্ত্রী ও তিন ছেলেসন্তান রয়েছে।

আরও পড়ুন

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে আমিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। মোটরসাইকেলে ধাক্কা দেওয়া ডাম্প ট্রাকটি আমরা আটকের চেষ্টা করছি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩২ জন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠান তহবিল থেকে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ার অভিযোগ করেছেন।
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে।
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় তিন সহপাঠী স্কুলছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা প্রথমে চলে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকার দিকে যাওয়া। শেষ পর্যন্ত অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় উদ্ধার করা হয় তিন স্কুলছাত্রীকে।
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
বাংলাদেশি বন্ধুর বিয়েতে অংশ নিতে মালয়েশিয়া থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জে এসে স্থানীয় মানুষের আন্তরিকতা, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন চার মালয়েশীয় নাগরিক।
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
আরও পড়ুন
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে চবি শিক্ষার্থীকে শিবিরের মারধর
‘ডেভিড ইমনের নতুন সংস্করণ’ ডেভিড জিহাদ আটক
তৈরি হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক