ডেলিভারি দিয়ে ফেরার পথে গাছে ধাক্কা লেগে পিকআপ পুকুরে, নিহত ২

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৪৮ এএম


ডেলিভারি দিয়ে ফেরার পথে গাছে ধাক্কা লেগে পিকআপ পুকুরে, নিহত ২
ধামরাইয়ে দুর্ঘটনা।

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে পিকআপের চালকসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত রাত দেড়টার দিকে ধামরাই-ধানতারা সড়কের কান্দাপটল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

আরও পড়ুন

নিহত দুজনের নামই মনির হোসেন। তাদের মধ্যে একজন উপজেলা সোমভাগ ইউনিয়নের দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে (৩৫), অপরজন চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে (২৫)। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাত দেড়টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত ও আহত হয়েছেন দুজন। পিকআপটি সাভারের জামগড়া থেকে পোলট্রি খাদ্য নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আরটিভি/এস  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission