মধ্য ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: ডা. জাহিদ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:১৯ পিএম


মধ্য ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: ডা. জাহিদ
স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: আরটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সংবধিানে পিআর নির্বাচন বিষয় নেই, সরাসরি ভোট দেওয়ার কথা আছে, সরাসরি প্রতিনিধি নির্বাচনের কথা আছে। কাজেই পিআর নিয়ে যারা কথা বলছেন তারা আগামী নির্বাচনে জনগণের কাছে যাবেন জনগণ যদি গ্রহণ করে তখন সংসদে বসে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবেন।

বিজ্ঞাপন

কিন্তু রাজপথে থেকে পিআর পদ্ধতি আদায় করে নেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে আলোচনার টেবিলেও আছেন রাজপথ গরম করার চেষ্ঠাও করছেন তাতে কি নির্বাচন বা গণতন্ত্রকে কলঙ্কিত করার চেষ্ঠা করছেন কি না সেই সাথে স্বৈরাচার আসার রাস্তা করে দিচ্ছেন কি না, সেই বিষয়ে খেয়াল রাখার জন্য বলেন। ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং মধ্য ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সালদহ মানজী পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

এ সময় সালদহ পুজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্কের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলুসহ অনেকেই। 

আরটিভি/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission