ভালুকায় ৩২০ হেক্টর জমিতে কলা চাষ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ১১:২০ এএম


ভালুকায় ৩২০ হেক্টর জমিতে কলা চাষ
ছবি : আরটিভি

ময়মনসিংহের ভালুকায় কলা চাষে নতুন দিগন্ত খুলেছে কৃষকদের সামনে। অন্যান্য ফসলের তুলনায় ঝুঁকি কম ও লাভ বেশি হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই ফসল। বর্তমানে উপজেলায় ৩২০ হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১২ হাজার ৮০০ টন।

উপজেলার উথুরা, ডাকাতিয়া ও হবিরবাড়ি ইউনিয়নে বাণিজ্যিকভাবে সবরি, চিনিচাম্পা, রঙিন সাগর ও জি–৯ জাতের কলা চাষ করা হচ্ছে। এই এলাকাগুলোর একসময় অনাবাদি বা কম ব্যবহৃত জমিগুলো এখন সবুজে ঢাকা কলার বাগানে পরিণত হয়েছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, কলা চাষে খরচ তুলনামূলকভাবে কম এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে লোকসানের ঝুঁকিও নেই। ফলে ধান বা অন্যান্য ফসলের চেয়ে এখন কলা চাষে বেশি লাভ হচ্ছে। শুধু কলা বিক্রি নয়, চারা বিক্রি করেও কৃষকেরা অতিরিক্ত আয় করছেন।

image

কলা চাষি রফিকুল ইসলাম, মোবারক, মোশাররফ ও আবদুল মান্নান নামে কৃষকেরা বলেন, ধান চাষে লাভ খুব কম, কিন্তু কলা চাষে খরচের দ্বিগুণ আয় হয়। এখন অনেকেই এই চাষে আগ্রহ দেখাচ্ছে, এ ছাড়াও কলা বাগানে অনেকের জীবিকার অন্বেষণের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভালুকায় উৎপাদিত কলা দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হচ্ছে। সঠিক পরিকল্পনা নিলে ভালুকার কলা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। 

কৃষকদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন ঘটলে ভালুকার কলা চাষ ভবিষ্যতে রপ্তানি খাতের একটি বড় সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান জানান, ভালুকার মাটি ও জলবায়ু কলা চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় দিন দিন কলা চাষ বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় কৃষি অফিস কলা চাষিদের সব সময় সঠিক পরামর্শ দিচ্ছেন। তবে সরকারি প্রণোদনা পেলে আরও বেশি কৃষক কলা চাষে সম্পৃক্ত হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। 

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission