ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ফাইভ মার্ডার ঘটনায় অঝোরে কেঁদে দিলেন ম্যাজিস্ট্রেট

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:২৫ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাশিয়া উপজেলার এলাকায় বহুল আলোচিত ‘ফাইভ মার্ডার’ ঘটনায় দুজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। তিনি শনিবার (৯ মে) ঘটনাস্থল রাউতকোনা গ্রামে পরিদর্শন শেষে এ তথ্য জানান।

তবে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। সালমা খাতুন বলেন, দুজনকে সন্দেহ করা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। তবে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন যৌথভাবে কাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বাচ্চাগুলোকে দেখে খুব কষ্ট লেগেছে। এমন হৃদয়বিদারক ঘটনা আগে দেখিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (৮ মে) দিবাগত রাতে রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। শনিবার সকালে প্রতিবেশীরা পাঁচজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক ফুরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর ফুরকান মিয়া এক স্বজনকে ফোন করে হত্যার কথা জানান এবং নিজেই পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, খাবারের অংশ এবং বেশ কিছু প্রিন্ট করা কাগজ জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, ফুরকান তার স্ত্রীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও পরকীয়ার অভিযোগ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামত ও নথিপত্র বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশ, পিবিআই এবং প্রশাসনের একাধিক দল যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু