স্কুলে যাওয়া হলো না মিমির

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১২:৩৪ পিএম


স্কুলে যাওয়া হলো না মিমির
মিমি। ছবি: আরটিভি

মামাবাড়ি বেড়াতে যাওয়া স্কুলছাত্রী মিমি পুকুরে গোসল করে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আর স্কুলে যাওয়া হলো না। তার আগেই পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তৃতীয় শ্রেণির ফার্স্ট গার্ল এই ছাত্রীটির। 

বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মহাজন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন

ওই ছাত্রীর নাম সম্পূর্ণা সাহা মিমি (৯)। সে পার্শ্ববর্তী চার নম্বর ওয়ার্ড সুশীল ডাক্তার বাড়ির গার্মেন্টসকর্মী লিটন সাহার মেয়ে। তার মা সুমি সাহাও স্কুল শিক্ষক। 

বিজ্ঞাপন

জানা গেছে, মিমি পুকুরে গোসল করতে নেমেছিল। সে পুকুর পাড়ে বসে মগের সাহায্যে গোসল করে। সম্ভবত সে গোসলে নেমে সবার অগোচরে পা পিছলে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে পাশ দিয়ে যাওয়া টিংকু সাহা নামে এক পথচারী তার নিথর দেহ ভেসে থাকতে দেখেন। সবাই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক ভাই ও এক বোনের মধ্যে মিমি ছিল ছোট।

উল্লেখ্য, গত রোববার উপজেলার চন্দ্রঘোনা এলাকায় মো. ইয়াছিন (১২), ২৪ অক্টোবর উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার দক্ষিণ পাড়া গ্রামে সুমাইয়া আক্তার (১১), রুবিনা পারভীন হাবিবা (৭) ও জান্নাত আক্তার (১০) নামে একসাথে তিন শিশুর মৃত্যু হয়েছিল। বুধবার মারা গেল মিমি। এ নিয়ে রাঙ্গুনিয়ায় এক সপ্তাহে পুকুরে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

ডা. ইসমাইল হুসাইন বলেন, এমন অপমৃত্যু কখনো কাম্য নয়। শিশুকে সাঁতার শেখানো ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission