চাঁদপুরের ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ০৯:৩২ পিএম


চাঁদপুরের ৫টি আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যারা
ছবি: আরটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

চাঁদপুরে ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দাক্ষিণ) ড. জালাল উদ্দিন,  চাঁদপুর -৩ (সদর-হাইমচর) শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) লায়ন হারুন অর রশিদ ও চাঁদপুর -৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিনুল হক।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission