মদিনায় বসে সুখবর পেলেন বিএনপি নেতা প্রিন্স

আরটিভি নিউজ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ০৮:১২ পিএম


মদিনায় বসে সুখবর পেলেন বিএনপি নেতা প্রিন্স
এমরান সালেহ প্রিন্স। সংগৃহীত ছবি

সৌদি আরবের মদিনায় বসে সুখবর পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।ময়মনসিংহ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। 

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ওই আসনে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

মনোনয়ন ঘোষণার পরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সৈয়দ এমরান সালেহ।

ওই পোস্টে তিনি বলেন, ‘শোকর আল হামদুলিল্লাহ। পবিত্র মদিনা মনোয়ারায় বসে সুসংবাদটি পেলাম। হালুয়াঘাট ও ধোবাউড়ার নেতাকর্মীরা সবাই শান্ত থাকবেন। কেউ উল্লাস প্রকাশ করবেন না। সব নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন। ধানের শীষের সবাই এক ও ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে।’ 

তিনি আরও বলেন, ‘আমার সাথে যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, যথাক্রমে সাবেক এমপি আফজাল এইচ খান, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল, তাদের সাথে নিয়ে নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি ৫ নভেম্বর সকালে ফিরে এসে সবার সাথে দেখা করব। আমার জন্য দোয়া করবেন।হালুয়াঘাট, ধোবাউড়ার জনগণকে নির্বাচনে পাশে পাব—এই প্রত্যাশা করি। ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।’

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission