ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে বিপুল ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: আরটিভি

কক্সবাজারের উখিয়ার লাম্বাশিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১৮ মে) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় ১৪ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন

অভিযানে মো. জাহিদ হোসেন নামে একজনের (৩৮) কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ২৭ রাউন্ড গুলি ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নুর সেহেরা (১৮) নামে এক নারীর কাছ থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদের (৩২) কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এপিবিএন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
আরও পড়ুন
কলারোয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
তৈয়বের পাঞ্জাবির পকেটে মিলল ৫০০ পিস ইয়াবা
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৯
ইয়াবাসহ দুই জুলাই যোদ্ধা গ্রেপ্তার