ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ১০:২২ এএম


ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর 
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

বিজ্ঞাপন

সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে জানান, বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে সিলেটগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থেই অটোরিকশার ড্রাইভার ও এক যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, সকালে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission