ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যার হুমকি, রাস্তায় নামল এলাকাবাসী

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম
মাদক কারবারি সৈকত : ছবি আরটিভি

ফরিদগঞ্জ উপজেলার রনাতলীতে মাদক কারবারীর বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন এলাকার স্থানীয় মো. কবির হোসেন নামে এক যুবক। থানায় লিখিত অভিযোগ করার পর তাকে হত্যার হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী সৈকত রাড়ি। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমাদের এই এলাকা যেন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রকাশ্যেই চলছে মাদক বেচাকেনা, আর এর নেপথ্যে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র, যার নেতৃত্বে রয়েছেন স্থানীয় যুবক সৈকত রাড়ি।

হামলা ও হত্যার হুমকি পাওয়া কবির হোসেন থানায় লিখিত অভিযোগে বলেন, গত ৩০ মার্চ রাতে আমাকে একদল ব্যক্তি ঘিরে ফেলে এলোপাতাড়ি মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। জীবন বাঁচাতে তিনি পাশের জলাশয়ে ঝাঁপ দিয়ে সাঁতরে পালাতে বাধ্য হন। এ সময় হামলাকারীরা আমার কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ভবিষ্যতে মামলা করলে ‘খুন করে লাশ গুম’ করার হুমকি দেয়।

আরও পড়ুন

এলাকাবাসীর ভাষ্য, দিন নেই, রাত নেই, মোটরসাইকেলযোগে বহিরাগত মাদকসেবী ও কারবারিরা অবাধে এলাকায় প্রবেশ করছে। এর ফলে শুধু মাদকাসক্তিই নয়, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে পুরো জনপদে নেমে এসেছে মাদকের অরাজকতা।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো মাদকবিরোধী অবস্থান নিলেই হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বাধা দিতে গিয়ে নিরীহ লোকজন মারধর ও হুমকির মুখে পড়েছেন, ফলে অনেকেই এখন ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসে উঠে গত শুক্রবার জুমার নামাজের পর রনাতলী বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন শতাধিক মানুষ। তারা বলেন, এই মাদক চক্র ভেঙে না দিলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

অভিযোগ রয়েছে, এর আগেও মাদক কারবারের ঘটনায় অভিযুক্তকে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তখন পরিবারের পক্ষ থেকে ব্যবসা বন্ধের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি; বরং আরও বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এলাকাবাসীর প্রশ্ন কত দ্রুত সেই ব্যবস্থা নেওয়া হবে? তাদের আশঙ্কা, কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। নতুন প্রজন্মকে বাঁচাতে এখনই কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি
গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন