ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘ভাই’ বলায় সাংবাদিকের ওপর চটলেন এসিল্যান্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম
কুড়িগ্রাম সদরের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে অপ্রিতীকর ব্যবহার করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে গণমাধ্যমকর্মী জুয়েল রানার সঙ্গে তিনি অপ্রিতীকর ব্যবহার করেন বলে জানা গেছে।

জানা গেছে, সকাল থেকে ফিলিং স্টেশনটিতে প্রশাসনের তত্ত্বাবধানে তেল সরবরাহ করছিল কর্তৃপক্ষ। দুপুরের দিকে ফিলিং স্টেশনটি পরিদর্শনে আসেন উপজেলা ভূমি কর্মকর্তা আরিফুল ইসলাম। এ সময় গণমাধ্যমকর্মী জুয়েল রানা, ফিলিং স্টেশনে, কী পরিমাণ তেল গ্রাহকদের দেওয়া হচ্ছে জানার জন্য ভাই সম্বোধন করে কথা বলার শুরুতেই তিনি এ প্রতিক্রিয়া দেখান।

এ বিষয়ে জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, আমি সাহা ফিলিং স্টেশনে তথ্য নিতে গেলে এসিল্যান্ডকে ‘ভাই’ বলে সম্বোধন করি। তখন তিনি বলেন, কেন আমাকে ভাই বললেন? এতে সাধারণ মানুষ ভাবতে পারে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, তাকে ‘স্যার’ না বলার কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, এবং জনগণের সামনে আমাকে এসব কথা বলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। এসিল্যান্ডকে ‘স্যার’ বলতে হবে এমন নিয়ম আমার জানা নেই।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদরের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

পরে এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেনের ফোনে একাধিকবার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা হয়নি তদন্ত প্রতিবেদন