বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, অতঃপর...

আরটিভি নিউজ 

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০১:১৬ পিএম


বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, অতঃপর...
ফাইল ছবি

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে ইউএস-বাংলার ফ্লাইটের সঙ্গে ধাক্কা লেগে একটি কুকুর মারা গেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এতে বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।

উএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটি ৭০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়েতে যায়। উড্ডয়নের আগ মুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। এরপর কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এরপর সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বের মাঝেও নিরাপদে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা জানিয়েছেন, ঘটনার পরপর দ্রুততার সঙ্গে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সুরক্ষিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission