যেসব এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৬:২৪ পিএম


যেসব এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ফাইল ছবি

বিতরণ লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১২ নভেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং ১১ কেভি উপশহর ফিডারের উপশহর ব্লক-এ, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক-সি, তেররতন, ব্লক-জে, ট্রাফিক অফিস ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission