শীর্ষ সন্ত্রাসী ‘মেজর’ ইকবাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৬:৩৯ পিএম


শীর্ষ সন্ত্রাসী ‘মেজর’ ইকবাল গ্রেপ্তার
ছবি: আরটিভি

চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে ‘মেজর’ ইকবালকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

আরও পড়ুন

পুলিশ জানায়,সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

মেজর ইকবাল রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুছ প্রকাশ কালু মেম্বারের ছেলে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, থানার নথিপত্র পর্যালোচনায় ইকবালের বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ দাঙ্গা-মারামারি ও অপহরণ সংক্রান্ত ১১টি মামলার বিবরণ পাওয়া গেলেও আসামির স্বীকারোক্তিমতে তিনি রাউজান, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ সর্বমোট প্রায় ৪০টির অধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

ওসি বলেন, ইকবাল চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা মামলার আসামি।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission