শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:৩৫ এএম


শাহজালালের মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে ওরসে শিরনি আয়োজনের জন্য একটি গরু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

জানা গেছে, এদিন বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছেন সিসিক প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার তুলে দেন।

এ বিষয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে একটি গরু উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং মাজার এলাকায় সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেছি।

তিনি আরও বলেন, ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানে সমবেত হন। তাই এই সময়ে সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি। মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে আমরা কাজ করছি। সুন্দর ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission