বন্দর ও আশপাশে ৫ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৮:৩৫ পিএম


বন্দর ও আশপাশে ৫ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখতে বন্দরসংলগ্ন এলাকায় এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং একটি সর্বোচ্চ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। প্রতিদিন বন্দরে পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও প্রাইম মুভার প্রবেশ করে। এই বিপুল যানবাহন চলাচলের কারণে বন্দরসংলগ্ন সড়কগুলো সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বন্দর এলাকায় বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধনের কারণে যানজটের সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে-যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম বন্দরের আশপাশের বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকাতে আগামী ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজন নিষিদ্ধ থাকবে।

সিএমপি সূত্র জানিয়েছে, বন্দর এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission