মহেশপুর সীমান্তে কোদলা নদীতে ভাসছিল অজ্ঞাত লাশ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৮:৩৩ পিএম


মহেশপুর সীমান্তে কোদলা নদীতে ভাসছিল অজ্ঞাত লাশ
মহেশপুর সীমান্তে কোদলা নদীতে ভাসছিল অজ্ঞাত লাশ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের ঘাট এলাকায় একটি অজ্ঞাতনামা লাশ ভাসতে দেখা গেছে। 

বুধবার (১২ নভেম্বর) সকালে লাশটি ভাসতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিলা মসজিদের সোজা দিকের ভারত সীমান্তসংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি বিজিবি ও প্রশাসনকে অবহিত করেন। পরে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এলাকাবাসীর ধারণা, লাশটি সীমান্তের ভারতীয় অংশ থেকে ভেসে আসতে পারে। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission