ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয়ে পাচারের সময় ১৩ কচ্ছপ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম
সোনারগাঁয়ে পাচারের সময় উদ্ধারকৃত কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারের সময় বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় সাবের মারমা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ব্যক্তি খাগড়াছড়ি জেলার মহলছড়ির হলাপ্রুচাই মারমার ছেলে।

কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযুক্ত সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে আটকের পাশাপাশি সঙ্গে থাকা কচ্ছপগুলো উদ্ধার করেন। একইসঙ্গে কাজে নিয়োজিত থাকার অপরাধে নগদ অর্থ জরিমানা করেন। উদ্ধারকৃত কচ্ছপগুলো পরবর্তীতে বৈদ্যেরবাজারে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, অবৈধভাবে পাচারকালে বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার এবং আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি কচ্ছপগুলোকে অবমুক্ত করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬