মুরগির খোপে মিলল একই পরিবারের তিনজনের মরদেহ

আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ১১:২৮ পিএম


মুরগির খোপে মিলল একই পরিবারের তিনজনের মরদেহ
ফাইল ছবি

খুলনায় এক বসতঘরের পাশের মুরগির খোপে মিলেছে একই পরিবারের তিনজনের মরদেহ।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) রাতে মহানগরের লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাটের দরবেশ গলি এলাকায় ঘটেছে এ ঘটনা। 

প্রাথমিকভাবে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন, দাদি মহিদুন্নেসা (৫৫), তার নাতি মুস্তাকিম (৮) ও নাতনি ফাতিহা (৬)। নিহত মহিদুন্নেসার স্বামীর নাম আব্দুল হান্নান। নিহত দুই শিশুর বাবা কে. এম. সেফার আহমেদ মুন এবং মা রুবি আক্তার।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের হত্যা করে থাকতে পারে। তবে কারা, কীভাবে এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে— তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।

পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission