সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনের নামে নাশকতা
এড়াতে সকাল থেকেই ফরিদপুরে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ ছাড়া, নাশকতা এড়াতে ভাঙ্গা উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এবং ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের স্বরূপ উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, তিনি জানান আজকের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর। বর্তমানে ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্য দিনের তুলনায় কিছুটা কম ।
আরটিভি/এস




