আ.লীগ আর রাজনীতি করতে পারবে না: এলডিপি মহাসচিব

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ১২:৪৩ পিএম


আ.লীগ আর রাজনীতি করতে পারবে না: এলডিপি মহাসচিব
বক্তব্য রাখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। ছবি: সংগৃহীত

এই দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চবিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন এলডিপির কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

রেদোয়ান আহমেদ বলেন, দেশে ২টি দল মানবতাবিরোধী অপরাধে দায়ী। একটি হচ্ছে আওয়ামী লীগ, অপরটি হলো জামায়াতে ইসলামী। দেশ বিভাজনের শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত জামায়াতে ইসলাম যে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের অনেক নেতাকর্মীকে সাজা দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। একই অপরাধে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ তার বাহিনীর অপরাধীদের একই সাজা প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।    

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই দেশে আওয়ামী লীগ নামে আর কোনো সংগঠন রাজনীতি করতে পারবে না। এদেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না। 

এলডিপি মহাসচিব বলেন, যারা আওয়ামী লীগ করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাদের সবাই মানবতাবিরোধী অপরাধ করেননি। তাই যারা পরিচ্ছন্নভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নিরীহভাবে জীবনযাপন করেছেন আপনারা এখন অন্য চিন্তা করেন। আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতির সঙ্গে যুক্ত হন। 

বিজ্ঞাপন

এ সময় তিনি স্থানীয় আওয়ামী লীগের নিরীহ ও নিরপরাধ নেতাকর্মীদের তার দলে যোগ দিতে পরামর্শ দেন।   

রেদোয়ান আহমেদ বলেন, অপরাধের বিভিন্ন শ্রেণিভেদ থাকে, অনেক অপরাধ ক্ষমার যোগ্য। কিন্তু মানবতাবিরোধী অপরাধ কখনও ক্ষমা করা যায় না। 

বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও প্রমাণ করল মানবতাবিরোধী অপরাধের কোনো ক্ষমা নেই। এর আগে এই ট্রাইব্যুনালই মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতাদের অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদান করেছিল।    

আরও পড়ুন

বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। 

এ সময় উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, পৌর এলডিপির সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, বরকইট ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মু. সাখাওয়াত হোসেন, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, বরকইট ইউনিয়ন গণতান্ত্রিক কৃষকদল সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি এনামূল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission