বিয়েতে কর্মীদের থেকে তেল উপহার পেলেন নেতা, অতঃপর...

আরটিভি নিউজ

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ০৯:১৮ পিএম


বিয়েতে কর্মীদের থেকে তেল উপহার পেলেন নেতা, অতঃপর...
পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাকে বিয়েতে ডিজেল উপহার। ছবি: সংগৃহীত

বিয়েতে উপহার হিসেবে নগদ টাকা, সোনা ও আসবাবপত্রের প্রচলন থাকলেও এবার পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠানে নতুন জামাইয়ের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হলো ডিজেল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) দুমকি উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়েতে এমন ব্যতিক্রমী উপহার দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা কৃষিবিদ ফাহিমের সঙ্গে আঙ্গারিয়া ইউনিয়নের শারমিন স্বর্ণার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে উপহারের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, তৈলের তীব্র সংকট মোকাবিলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়, যা নিয়ে এখন জেলাজুড়ে চলছে আলোচনার ঝড়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিয়েতে কেন এমন অদ্ভুত উপহার—এমন প্রশ্নে আয়োজকরা জানান, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে বর্তমানে ডিজেলের তীব্র সংকট চলছে। পটুয়াখালী ও দুমকি উপজেলার ৭টি ফিলিং স্টেশন ঘুরেও মোটরসাইকেলের জন্য তেল পাননি নেতাকর্মীরা। শেষে খুচরা দোকান থেকে চড়া দামে ডিজেল সংগ্রহ করতে হয়েছে। জনদুর্ভোগের এই বাস্তব চিত্র তুলে ধরতেই তারা বিয়ের মঞ্চকে বেছে নিয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম বলেন, বর্তমান সময়ের জ্বালানিসংকটের বাস্তবতা তুলে ধরতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। দেশের বিভিন্ন স্থানে তেলের সংকট সাধারণ মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে। বিয়ের মতো অনুষ্ঠানে প্রতীকীভাবে ডিজেল উপহার দিয়ে আমরা বিষয়টি সবার নজরে আনতে চেয়েছি।

বিজ্ঞাপন

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission