নিখোঁজের ৩৩ বছর পর বাড়িতে ফিরলেন মোবারক, যা জানা গেল

আজাদ মালদার (ফেনী প্রতিনিধি)

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৫:২৯ পিএম


নিখোঁজের ৩৩ বছর পর বাড়িতে ফিরলেন মোবারক, যা জানা গেল
মোবারক হোসেন। ছবি: আরটিভি

থানার ওসির বদলি হয়ে গেছে তার সাথে দেখা করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তেত্রিশ বছর পর ফিরে আসলেন মোবারক হোসেন নামের এক বৃদ্ধ। তার বর্তমান বয়স ৮৫ বছর। বাড়িতে আনার পর থেকে বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে খুবই অসুস্থ হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

বিজ্ঞাপন

ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

মোবারক হোসেনের বাড়ি পরশুরামের কলেজ রোডে। তার দুই সংসার রয়েছে। প্রথম স্ত্রী আঁখি আক্তারের ৫ ছেলে ও ২ মেয়ে, দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম ৩ ছেলে ও ২ মেয়ে। পরে ময়মনসিংহ শহরেও তিনি আরও একটি বিয়ে করলেও সেই সংসারে কোনো সন্তান নেই বলে জানা গেছে। দীর্ঘ ৩৩ বছর পর বাড়িতে ফিরে আশায় স্বজনরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। 

বিজ্ঞাপন

পরশুরাম পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ কোলাপাড়ার আলি আহমদের বড় ছেলে মোবারক হোসেন ১৯৯২ সালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তখন তার স্বজনরা নিখোঁজ মোবারককে বিভিন্ন জায়গায় খুঁজেছেন। দীর্ঘদিন খোঁজাখুঁজি পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা পরশুরাম পৌরসভা থেকে একটি মৃত্যু সনদও সংগ্রহ করেছেন। 

মোবারক হোসেনের বড় ছেলে স্থানীয় একটি স’মিলের শ্রমিক জামাল উদ্দিন বলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাজবাড়ি এলাকায় এক এনজিও কর্মীর মাধ্যমে আমি বাবার খোঁজ পাই। ওই এনজিও কর্মী ইতোপূর্বে পরশুরামে চাকরি করতেন এবং তার কাছ থেকে ঋণ নেওয়ায় বাবা মোবারক হোসেন নিখোঁজের বিষয়টি তিনি জানতেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ওই এনজিও কর্মী গৌরীপুরে আমার বাবাকে দেখে তার সাথে কথা বলে পরশুরামের নিখোঁজ মোবারক হোসেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হন। বিষয়টি তিনি আরো নিশ্চিত হতে পরশুরাম কলেজ রোডের ব্যবসায়ী আবু আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর খবর পেয়ে আমি ময়মনসিংহ'র গৌরীপুর গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসি।

মোবারক হোসেনের বড় মেয়ে মঞ্জু আক্তার বলেন, বাবা নিখোঁজ হওয়ার দিন বাড়ি থেকে বের হ‌ওয়ার সময় বলেছিলেন, ওসি বাহার ভাই বদলি হয়ে গেছে, তার সাথে দেখা করতে যাচ্ছি। এরপর আর বাবার কোনো খোঁজ পাইনি। তখন আমার বয়স ছিল ১৭ বছর। আজ এত বছর পর বাবাকে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত। 

বড় ছেলে জামাল উদ্দিন আরো বলেন, বাবাকে অনেক খোঁজাখুঁজি করেছি। এক পর্যায়ে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম ধারণা করেছিলাম বাবা বেঁচে নেই। এখন বাবাকে ফিরে পেয়েছি, এটা আল্লাহর রহমত। তার শারীরিক অবস্থা খুবই খারাপ, এখন চিকিৎসা চলছে।

প্রতিবেশী কবির আহাম্মদ বলেন, মোবারক হোসেনের দুই সংসার ছিল। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিভাদ লেগেই থাকতো। একদিন হঠাৎ পরিবারের সদস্যদেরকে থানার ওসির সাথে দেখা করতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান। তারপর থেকে তার সন্তানেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। দীর্ঘ ৩৩ বছর পর সে আবার ফিরে আসায় পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। 

পরশুরাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক এনাম বলেন, বিষয়টি তার জানা ছিল। পৌরসভায় কাউন্সিলরের দায়িত্ব থাকাকালীন সময় তার পরিবারের সদস্যরা জানিয়েছিল তার বাবা মোবারক হোসেন মারা গেছেন। 

তিনি বলেন, মোবারক হোসেনের দুই সংসার রয়েছে। মোবারক হোসনের ছেলেরা পেশায় দিনমজুর। পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী আর টি এন আব্দুল আলিম জানান মোবারক হোসেনের নামে মৃত্যু সনদ নিয়েছেন কি না তার জানা নেই। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। 

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission