গাজীপুরে কারখানায় আগুনের ভয়াবহতা বাড়ছে, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আরটিভি নিউজ

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০৩:৪৯ পিএম


গাজীপুরে কারখানায় আগুনের ভয়াবহতা বাড়ছে, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সময়ের সঙ্গে সঙ্গে ভয়ানক আকার ধারণ করছে পরিস্থিতি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল লি. কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা ৪৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভয়াবহতা বাড়লে পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

তারা আরও জানান, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে, আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস, শ্রীপুরসহ আশপাশের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা বেড়ে আশপাশে ছড়িয়ে গেছে।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission