ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৪:৩৭ পিএম


ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে এই আরও তিন যাত্রী আহত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম আর টি রাশেদ (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে এবং রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

জানা গেছে, রাউজানের দিক থেকে সিএনজি অটোরিকশা করে নিহত রাশেদসহ চার যাত্রী রাঙ্গুনিয়ার দিকে আসতেছিল। এ সময় বিপরীত দিক থেকে ট্রাকটিকে চাঁদের গাড়ি চাপ দেয়। পরে ট্রাকটি সিএনজি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিক্ষার্থী রাশেদের মৃত্যু হয়।

রাশেদের সহপাঠিরা জানান, রাশেদ রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২২-২৩ সেশনের ছাত্র। সে আজ কলেজের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। 

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission