ইট দিয়ে থেঁতলে বিএনপি নেতাকে হত্যা

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৮:০০ পিএম


ইট দিয়ে থেঁতলে বিএনপি নেতাকে হত্যা
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

সিলেটের শাহপরান থানার পীরেরবাজার এলাকার মোকামেরগুলে ইট দিয়ে আঘাত করে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার (২০ নভেম্বর) সকালে ‌চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।  

স্থানীয়দের কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সড়কের পাশে প্রস্রাব করাকে কেন্দ্র করে অভিযুক্ত সুমন আহমদের সঙ্গে আব্দুর রহমানের কথা-কাটাকাটি হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

একপর্যায়ে সুমন ইট ছুড়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর অভিযুক্ত সুমন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও পরে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। 

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission