পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

আরটিভি নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০২:৪৫ পিএম


পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা
পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা।

পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ে এক কৃষকের দুইটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল প্যাদা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, কৃষক আব্দুল বারেক মজুমদারের বাড়ি থেকে তার দুটি গরু নিয়ে যান জলিল প্যাদা।

পরে বারেক ঘটনাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে জানান। বিষয়টি নিয়ে পঞ্চায়েত বাজার এলাকায় চেয়ারম্যান ফোরকান ও সাবেক ইউপি সদস্য রেজার উপস্থিতিতে একটি বৈঠক হয়।

বিজ্ঞাপন

বৈঠকে জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলের কাছে তার ভাইয়ের টাকা পাওনা রয়েছে। সেই টাকা আদায় করতেই বারেকের গরু নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান।

বিজ্ঞাপন

কৃষক বারেক মজুমদার বলেন, আমাকে অসহায় দেখে গরু দুটি নিয়ে গেছে। ছেলের বিরুদ্ধে পাওনা দেখিয়ে আমার সম্পদ নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই।

আরও পড়ুন

ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, বৈঠকে জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করছেন। কিন্তু পাওনার কথা বললেও কোনো প্রমাণ দেখাতে পারেনি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission