বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১১:৪৫ এএম


বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে এক বন্ধুকে তার বাড়ি পৌঁছে দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই তরুণ। এতে তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) রাতে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদি হাসান (২০) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া গ্রামের সাহাবুল হাসান (২০)। একই এলাকার উৎসব চক্রবর্তী (২০) গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে আঞ্চলিক মহাসড়কের গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় পৌঁছান। এসময় দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। সেটি রাস্তার পাশে থাকা একটি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে যায়।

এতে মোটরসাইকেলের তিন আরোহীই মারাত্মকভাবে জখম হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহাবুল হাসান ও মেহেদি হাসানের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় সাহাবুল হাসান ও মেহেদি হাসান নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission