এনসিপির আরও এক নেতার পদত্যাগ

আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০৩:৩১ পিএম


এনসিপির আরও এক নেতার পদত্যাগ
ফাইল ছবি

রাঙামাটি জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন জেলার যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। তিনি গত ১৪ নভেম্বর জেলার প্রধান সমন্বয়কারীর কাছে এই পদত্যাগ পত্র জমা দেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পদত্যাগপত্রে উজ্জ্বল চাকমা লেখেছেন,  যুগ্ম সমন্বয়কারী হিসেবে গত আট মাস প্রাণপ্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালীন সাংগঠনিক ভিত্তি প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। অতি দুঃখের পরিতাপের বিষয় ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে দলে আমার পক্ষে নিয়মিত করা সম্ভব হচ্ছে না।

এনসিপির রাঙ্গামাটি জেলা প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, উজ্জ্বল চাকমা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission