অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিলেন খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল।
রোববার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদলে নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এর মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের শুভ বুদ্ধি উদয় হয়েছে। এটা তাদের সঠিক সিদ্ধান্ত ও সঠিক জায়গায় এবং সঠিক ঠিকানায় এসেছে। নবাগতরা বিএনপির চেয়াপারসনর বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
মো. রুবেল জানান, শিবির ও জামায়াতের কিছু বিষয়ে প্রশ্ন তৈরি হওয়ায় তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রদলে যোগ দেওয়ার পর বিভিন্ন ধরনের হুমকিরও মুখে পড়ছেন বলে দাবি করেন তিনি।
মো. রুবেল ২০১২ সালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়া অবস্থায় ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। ইসলামী ছাত্র শিবিরে যোগদানের তারা রাম রাখা হয় মো. মোশাররফ হোসেন রুবেল। মাধ্যমিক পাশ করার পর রামগড় সরকারী কলেজে ভর্তি হন। তিনি টানা দুইবার রামগড় উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। এর পর পর্যায়ক্রমে পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি সদর উপজেলায় সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের অফিস সম্পাদক ও জেলা প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, দীর্ঘ সময় জীবনটাকে ভুল পথে পরিচালিত করেছি। কারণ আমরা আপডেট ছিলাম না। ভুল পথে পরিচালিত হয়ে নিজের শৈশব ও যৌবনের কিছু অংশ তাদের দিয়েছি, মামলা খেয়েছি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে সকল শুভাকাঙ্ক্ষীদের বিএনপিতে যোগ দেওয়ার আহবান ও শেষ রক্ত বিন্দু দিয়ে হলে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো। মো. রুবেল বর্তমানে চট্টগ্রামের আইবিতে পড়ছেন।
আরটিভি/এমএ




