নিখোঁজ স্কুলছাত্র সাকিবুলের মাথার খুলি ও হাড় উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০৪:৫৯ পিএম


নিখোঁজ স্কুলছাত্র সাকিবুলের মাথার খুলি ও হাড় উদ্ধার
নিখোঁজ স্কুলছাত্র সাকিবুল।

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামে নিখোঁজের তিন মাস পর স্কুলছাত্র সাকিবুল হাসানের (১৪) মাথার খুলি ও কঙ্কালের হাড় উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উত্তর পাশের একটি ডোবা থেকে মাথার খুলি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করে।

নিহত সাকিবুল হাসান জয়নগর গাজী বাড়ির গাজী কাদিরের ছেলে। সে রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরের তিন মাস আগে হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নিখোঁজ সাকিবুলের বাবা গাজী কাদির ও দাদা মনতাজ গাজী জানান, সাকিবুল নিখোঁজ হওয়ার পর আমরা দিন-রাত খুঁজেছি। আজ যে কঙ্কাল পাওয়া গেছে, সেটি আমাদের সাকিবুলেরই—এমনটাই ধারণা করছি। সম্ভবত তাকে হত্যার পর কৌশলে ডোবায় ফেলে রাখা হয়েছিল।

স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে প্রথমে মাথার খুলি দেখতে পায়। পরে এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে একটি মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। এটি সাকিবুলের কিনা তা নিশ্চিত হতে ডিএনএসহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা চাঁদপুরে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission