দুধ দিয়ে গোসল করে ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন প্রবীর

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১০:৫৩ পিএম


দুধ দিয়ে গোসল করে ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন প্রবীর
ছবি: আরটিভি

দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ১২ বছর কাটিয়েছেন অসহ্য মানসিক যন্ত্রণা, স্ত্রীর পরকীয়া, অপমান আর অশান্তির মধ্য দিয়ে। পাইকগাছা পৌর সদরের নবপল্লীর বাসিন্দা প্রবীর সরদার অবশেষে সেই দহন থেকে মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় মন্দিরে দুধের গোসল সম্পন্ন করে পরকীয়া আসক্ত স্ত্রীর থেকে মুক্ত হয়েছেন।

প্রবির সরদারের দাবি, স্ত্রী রিংকু মন্ডলের ধারাবাহিক পরকীয়া ও সন্দেহজনক কর্মকাণ্ড গত ১২ বছর তার জীবনকে অসহনীয় করে তুলেছিল।

বিজ্ঞাপন

রিংকু মন্ডল উপজেলার কপিলমুনির হাওলী গ্রামের নির্মল মন্ডলের মেয়ে। বিয়ের পর থেকেই তার নানা অনৈতিক সম্পর্ক সামাজিকভাবে আলোচনায় ছিল বলে দাবি এলাকাবাসীর। বহুবার পরকীয়া নিয়ে সালিশ হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। প্রবীর একমাত্র বাকপ্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ ভেবে সব সহ্য করে গেছেন।

গত ১৩ অক্টোবর রিংকুকে পার্শ্ববর্তী কয়রা উপজেলার নিত্যানন্দ মন্ডলের সঙ্গে পাইকগাছায় সদরে একটি ভাড়া বাসায় ঘরের ভিতর আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে দুজনকে আটক রেখে বিষয়টি সালিশে তোলা হয়। সমাজপতিরা তখন রিংকুকে প্রবীরের ঘর থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সালিশি সভার সিদ্ধান্ত মোতাবেক রিংকু ও প্রবিরের সংসার ভাঙ্গে এবং রিংকু এলাকা ছাড়া হয়।

বিজ্ঞাপন

এদিকে পাইকগাছা কেন্দ্রীয় মন্দিরে সোমবার প্রবীরের দুধ দিয়ে গোসলের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এটি হিন্দুধর্মে অশুদ্ধতা ও যন্ত্রণা থেকে প্রতীকীভাবে মুক্তির প্রতীক হিসেবে বিবেচিত।

ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজপতি বলেন, একজন মানুষ কতটা সহ্য করলে ভেঙে পড়ে জানেন? প্রবীর সেই সহ্যের শেষ সীমা পেরিয়ে গেছে বহু আগেই—তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে সংসার টেনে নিয়েছে। আমরা সমাজের মানুষ হয়েও তার পাশে দাঁড়াতে পারিনি। রিংকুর পরকীয়ার পথ রোধ করতে পারিনি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ যখন তাকে দুধ দিয়ে গোসল করতে দেখলাম, মনে হলো একজন মানুষ শুধু সম্পর্ক নয়—অপমান আর যন্ত্রণার আগুন থেকে মুক্তি নিচ্ছে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নৈতিকতার ভাঙন কত ভয়ংকর।

আরেকজন প্রতিবেশী বলেন, রিংকুর আচরণ বহুদিনের সমস্যা ছিল। প্রবীর সবসময় চেয়েছে সংসার বাঁচাতে। কিন্তু একজন মানুষ একা কতটুকু পারবেন?

এ বিষয়ে প্রবীর বলেন, ছেলের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু সহ্য করেছি। আজ আমি শুধু শান্তিতে থাকতে চাই। তাই দুধ দিয়ে গোসল করে নতুন করে জীবন শুরু করতে চাই।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission