সাংবাদিককে মেরে ঝুলিয়ে রাখার হুমকি দিলেন যুবলীগ নেতা

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৮:৪১ পিএম


সাংবাদিককে মেরে ঝুলিয়ে রাখার হুমকি দিলেন যুবলীগ নেতা
সংগৃহীত ছবি

বাবা ছিলেন আওয়ামী লীগ নেতা। নিজে পরিচয় দিতেন যুবলীগ নেতা হিসেবে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর ভোল পাল্টে নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিতে থাকেন। আর সেই পরিচয় ব্যবহার করে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের বন্দরপাড়াসহ আশপাশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। বন বিভাগের লট বাণিজ্যে লুটপাট, টেন্ডার দখল, চাঁদাবাজি ও জমি দখল—এসবের জন্য নিজস্ব বাহিনী ব্যবহার করছেন বলেও স্থানীয়দের অভিযোগ।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, ইব্রাহিম খলিল বহু দিন ধরে জমি দখল, বন বিভাগের লট ব্যবসায় লুটপাট, মধ্যপাড়া খনির ব্যবসায় দালালি, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মে জড়িত। রাজনৈতিক পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। বন বিভাগের লটে লুটপাট ও টেন্ডার দখলের কারণে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলেও কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পায় না।

আরও পড়ুন

উপজাতি সম্প্রদায়ের এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ভয়ে কিছু বলতে পারি না।’ 

বিজ্ঞাপন

গ্রামের বাসিন্দাও একই আতঙ্কের কথা জানান। স্থানীয়রা আরও জানান, আমরা তাকে যুবলীগ নেতা হিসেবে চিনতাম। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হঠাৎ করেই খলিল স্বেচ্ছাসেবক দলের নেতা হয়ে গেছে। 

এদিকে যুবলীগ নেতা ইব্রাহিম খলিলের বিরুদ্ধে সাংবাদিককে মেরে ঝুলিয়ে রাখার হুমকির অভিযোগ উঠেছে। তিনি অনলাইন পোর্টাল দ্য নিউজের প্রতিনিধি শাহাবুদ্দিন শুভ এবং দ্য নিউজ-এর সম্পাদক ও প্রকাশক আনোয়ারুল ইসলামকে এ হুমকি দেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন আনোয়ারুল ইসলাম। জিডিতে তিনি জানান, অনলাইন পোর্টাল দ্য নিউজের দিনাজপুর প্রতিনিধি শাহাবুদ্দিন শুভ ও  তাকে (আনোয়ারুল) ‘মেরে ঝুলিয়ে রাখার হুমকি’ দেন যুবলীগ নেতা ইব্রাহিম খলিল।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission